Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মেডিকেল কলেজের শৌচালয়ের দেওয়ালে দেবদেবীদের রাখার প্রতিবাদ

প্রেসকার্ড,মেদিনীপুর :মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালের প্রাচীর ও শৌচালয়ের গায়ে হিন্দু ধর্মের  দেবদেবীদের মূর্তি রাখায় ক্ষুব্ধ' মেদিনীপুরের  সাধারণ মানুষl বেশ কয়েক মাস হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের  ও …



প্রেসকার্ড,মেদিনীপুর :মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালের প্রাচীর ও শৌচালয়ের গায়ে হিন্দু ধর্মের  দেবদেবীদের মূর্তি রাখায় ক্ষুব্ধ' মেদিনীপুরের  সাধারণ মানুষl বেশ কয়েক মাস হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের  ও  প্রাচীরের দেওয়ালের গায়ে হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীকে রাখা হয়েছে।
  বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক  শংকর দাস বলেন , এ এক ভয়ংকর পরিস্থিতি দেখা দিয়েছে l  মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাপাতালে স্বাস্থ্যদপ্তর কিভাবে হিন্দু ধর্মের সমস্ত  দেবদেবীকে  দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছে বুঝতে পারছি না।  কোনও ঠাকুর এখানে বাদ নেই l শিব  কালি  লক্ষ্মী  সরস্বতী থেকে নরসিংহ দেবতাকে পর্যন্ত  লাগিয়ে রাখা হয়েছে যাতে নোংরা আবর্জনা কেউ না করতে পারে ।
শৌচালয়ের গায়ে যেখানে সমস্ত বাথরুমের জল পড়ছে সেখানে কোন ধর্মের দেবদেবীকে রাখা ভয়ঙ্কর অপরাধ।
  এই পরিস্থিতিতে শংকর দাস ও তপন সামন্ত দাবি করেন অবিলম্বে স্বাস্থ্যদপ্তর কে এগুলো সরিয়ে ফেলতে হবে।
 যদি না হয় তাহলে  ভয়ংকর আন্দোলন হবে। কারণে দেবদেবী পূজোর জায়গায় থাকেন,  বাথরুমের দেওয়াল  তাদের থাকার জায়গা নয়।

No comments