যখন তখন উধাও হয়ে যাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। আসা যাওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই৷ এমনভাবেই চলছিল শিলিগুড়ির শান্তিনগর জুনিয়র হাইস্কুল।
সোমবার সেই খবর প্রকাশিত হয় শিলিগুড়ি টাইমসে৷ মঙ্গলবার ২ শিক্ষিকা ও ১ শিক্ষক আসেন। তখনই তাদের বাইরে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বিডিও ও এআইকে খবর দেওয়া হয়৷ স্কুলে এসে পৌঁছান এআই রাজীব চক্রবর্তী। স্কুলের টিচার ইন চার্জ মহুয়া দত্ত ও আরও এক শিক্ষিকা এবং শিক্ষককে নিয়ে আলোচনায় বসেন এআই। তখনই জানা যায় যে স্কুলে মিড ডে মিল নিয়ে সরকারি রেজিস্টার নেই। তারপরই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এআই।
পরে এআই রাজীব চক্রবর্তী বলেন, এই স্কুল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। আমি নিজেও সন্তুষ্ট নই। ডিআইকে রিপোর্ট দেবো। এদিকে স্থানীয় বাসিন্দা সুজিত বসাক বলেন, স্কুলে মিডডেমিল নিয়ে প্রচুর অভিযোগ আছে। পড়ুয়াদের বিস্কুট খাওয়ানো হয় মাঝেমধ্যে। মিড ডে মিলের রেজিস্টার নেই। রান্নার মাসিও নেই।

No comments