প্রেসকার্ড, বাগদা: বাগদায় একাধিক ডাকাতির দায়ে গ্রেপ্তার ৪ ডাকাত , ৪ ডাকাতকে নিয়ে পুনর্নির্মাণ করলে বাগদা থানা পুলিশ । গত দুর্গা পুজোর আগে থেকে বাগদার সিন্দ্রানি, চরমন্ডল , উত্তর কুলবেরিয়ায় পরপর ডাকাতি হয় । বাগদা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে । সূত্র মারফত খবর পেয়ে সোমবার বাদল বিশ্বাস, সত্য মণ্ডল, রহিম তরফদার ,প্রল্লাদ মন্ডল নামে ৪ জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ । এই ৪ জনের সকলের বাড়ি নদীয়া কৃষ্ণগঞ্জ এলাকায় । সোমবার ৪ ডাকাত কে মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ এবং তিন দিনের পুলিশ হেফাজতে নেয় বাগদা থানা । মোবাইল এর সূত্র ধরে ওই ডাকাতদলকে জিজ্ঞাসাবাদ করার পরে ওই ৪ দুষ্কৃতী স্বীকার করে বাগদার সমস্ত ডাকাতির সঙ্গে তারা যুক্ত ছিল । আজ ৪ জন ডাকাত দলকে নিয়ে বাগদা থানার ওসি অসীম পালের নেতৃত্বে বাগদার উত্তর কুলবেরিয়া,বাগদার সিন্দ্রানীতে ডাকাতির ঘটনার পুনঃ নির্মাণ করল বাগদা থানার পুলিশ ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments