Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন,  আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নাগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভ…





মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন,  আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নাগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মৃত ব্যাক্তির নাম শচিন বর্মন ( ৪৫) । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

রায়গঞ্জ থানার ডমুরিয়া গ্রামের বাসিন্দা শচিন বর্মন দুজন সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চেপে রায়গঞ্জে একটি কাজে আসছিলেন। পথে নাগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরবাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালক শচীন বর্মনের। গুরুতর আহত হয় অপর দুই বাইক আরোহীর। আহতদের রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

No comments