মোটরসাইকেল এবং মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির।আহত দুজন। তাদের কল্যানীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল রাত ১০ টা নাগাদ চাকদার মদনপুর খালধারপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। একটি মোটর সাইকেল চাকদা থেকে মদনপুর যাওয়ার পথে,উল্টো দিক থেকে আসা একটি মোটরভ্যানএর মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। মৃতের পরিচয় জানা যায় নি ।
অন্যদিকে রানাঘাট থানার প্রায় ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম দেবু গন্সালভেস(৪০)। বাড়ি বেদে পাড়া এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল রাত ১১ টা নাগাদ। রানাঘাট থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর অভিমুখী একটি দ্রুতগতিতে আসা লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

No comments