মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃনমূলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হ'ল বৃহস্পতিবার। বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃনমূল কংগ্রেসের স্বাস্থ্য ও আবাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা তৃনমূল নেতা চাঁদ মহম্মদ, মহম্মদ আলী, জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের নেত্রী সাহানাজ বেগম, শাওনি সিংহ রায় ও জেলা নেতৃত্ব সহ বহু দলীয় কর্মী সমর্থক। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে সমূলে উৎখাত করাই মূল লক্ষ্য। সাধারণ মানুষদের উদ্দেশ্যে এই কথা আরও একবার মনে করিয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিটি জেলায় সাধারণ মানুষদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্পকে যে ভাবে বাস্তবায়িত করছেন তাতে উন্নয়ন থেমে থাকবেনা। সাধারণ মানুষদের আরও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য বলে জানালেন স্বাস্থ্য ও আবাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

No comments