Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

মামার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে নাবালিকাষকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাবালিকা পারবিনা খাতুন (১৭)…



 মামার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে নাবালিকাষকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাবালিকা পারবিনা খাতুন (১৭) গত সপ্তাহে তাঁর মামার বাড়ি গোয়ালপোখর থানার অথিয়াবাড়িতে বেড়াতে আসে। গতকাল সন্ধ্যা থেকে পারবিনা নিখোঁজ হওয়ার পর মামাবাড়ির লোকেরা খোঁজাখুঁজি করেও রাতভর কোনও হদিশ মেলেনি। সকালে গোয়ালপোখর থানার চাঙামারী বাস ঝাড়ের মধ্যে নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানান, সম্ভবত নাবালিকাকে খুন করেই এখানে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

No comments