Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

যুবককে থানায় ঢুকে বেধড়ক মারধর

সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে ফালাকাটা থানায় ঢুকে বেধড়ক মারধর করেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী। অভিযুক্তকে মেরে ফেলার হুমকিও দেন নিখিলবাবু। ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিতর্ক শুরু…




সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে ফালাকাটা থানায় ঢুকে বেধড়ক মারধর করেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী। অভিযুক্তকে মেরে ফেলার হুমকিও দেন নিখিলবাবু। ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিতর্ক শুরু হয়। তারপর গতকাল জেলাশাসককে ছুটিতে পাঠানো হয়। তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রসঙ্গে উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার বরুণ রায় বলেন, "নিখিল নির্মলকে জেলাশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" গতকাল জেলাশাসকের বিরুদ্ধে জেনেরাল ডায়েরি (GD) করে ফালাকাটা থানার পুলিশ। যদিও ঘটনার বিষয়টি অস্বীকার করেন জেলাশাসক।

No comments