প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ আপনার পাশের সঙ্গী যদি নিয়মিত
নাক ডাকে তাহলে আপনার ঘুমের কি অবস্থা হতে পারে তা সহজেই আচ করা যায়। নাক ডাকার সমস্যা বেশ বিরক্তিকর ও বিব্রতকর। একাধিক
গবেষণায় দেখা গিয়েছে, মাঝবয়সীদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ আর
২০ শতাংশ মহিলাই ঘুমের মধ্যে নাক ডাকেন। নাক ডাকার সমস্যা খুব বেশি ক্ষতিকর মনে না
হলেও স্বাস্থের পক্ষে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জার্মানির মিউনিক
বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা গিয়েছে, স্লিপ
ডিসঅর্ডারের এই সমস্যায় হৃদপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকুলারের মারাত্মক
ক্ষতি হয়। এই রোগের চিকিৎসা অবশ্যই রয়েছে। তবে ঘরোয়া ভাবে খুব সহজে এবং বেশ
সুস্বাদু উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব।
যেমন হলুদের চা হল এমন একটি ঘরোয়া ওষুধ যাতে আছে
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। নাক ডাকা সমস্যার সমাধানে এটি অত্যন্ত কার্যকর একটি
উপাদান। ২ কাপ জল মাঝারি আঁচে বসিয়ে ফোটাতে থাকুন। এতে ১ চামচ কাঁচা হলুদ বাটা
দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)। যখন জল ফুটে ১ কাপ পরিমাণে চলে আসবে তখন তা নামিয়ে
ছেঁকে ফেলুন। এ বার আধ চামচ মধু ও ৩-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। প্রতিদিন
ঘুমুতে যাওয়ার ৩০ মিনিট আগে এটি পান করতে পারলে নাক ডাকার সমস্যা দ্রুত সেরে যাবে।
গাজর এবং আপেলের রস। শুনতে
সাধারণ মনে হলেও এই জুসের মাধ্যমে শ্বাসনালীর কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিউকাস
দ্রুত নিঃসরণের ক্ষমতা যা নাক ডাকা থেকে মুক্তি দিতে খুবই কার্যকর। ২টি আপেল ছোটো
ছোটো খণ্ডে কেটে নিয়ে ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন। এ বার ২টি গাজর কেটে
ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন। এর পর একটি লেবুর ১/৪ অংশ কেটে তার রস চিপে
এতে দিয়ে দিন এবং ১ চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। কিছুটা জল দিয়ে বেশ ভাল করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিন। এই পানীয়টি
প্রতিদিন পান করতে পারলে নাক ডাকার সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।
সুত্রঃ ইন্টারনেট

No comments