প্রেসকার্ড নিউজ,
বিনোদনঃ বিশেষ করে আমরা দপুরে ভাত খাওয়ার পর একটু ঝাল করে মেখে কামরাঙ্গা খেয়ে
থাকি। কেউ আবার তাতে কাসুন্দি দিয়ে মেখেও খেয়ে থাকে।কামরাঙ্গা পুরো সবুজ থাকলে খুব
টক, আর হলদে হয়ে গেলেই মিষ্টি হয়ে যায়, যদিও সে মিষ্টি নামমাত্র। তা সে টক হোক বা মিষ্টি, কামরাঙ্গা ফলটির সবটুকুই উপকারী।
কোনও কোনও গাছে একাধিকবার বা সারাবছরই এর ফলন দেখা যায়। এটি ভিটামিন এ ও সি এর ভাল উৎস। কামরাঙ্গা শুধু মুখরোচক
খাবারই নয়, এর উপকারিতা আছে
বহুগুন।
কামরাঙ্গা রক্ত পরিশোধন করে। কামরাঙ্গার পাতা ও কচি ফলে আছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়ো জলের সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়। আর বাতের ব্যথায়ও কামরাঙ্গা বেশ উপকারি। কামরাঙ্গা রুচি ও হজমশক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙ্গা খুব উপকারি। কামরাঙ্গায় আছে এলজিক এসিড। এটি অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে। দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপশম করে। শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য খুব উপকারি। কামরাঙ্গার রসের সাথে নিমপাতা মিশিয়ে খেলে কৃমি দূর হয়।
প্রতি একশো গ্রাম কামরাঙ্গায় শক্তি মেলে ৩১ কিলোক্যালরি। শর্করা ৬.৭৩ গ্রাম, চিনি ৩.৯৮ গ্রাম, খাদ্য ফাইবার ২.৮ গ্রাম, স্নেহ ০.৩৩ গ্রাম, প্রোটিন ১.০৪ গ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) ০.৩৯ মিলিগ্রাম, ভিটামিন সি ৩৪.৪ মিলিগ্রাম ছাড়াও কামরাঙ্গায় পাওয়া যাবে ভিটামিন এ, ফসফরাস, পটাশিয়াম ও দস্তার মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান।

No comments