প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ রোগ নিরাময়ে কালোজিরেকে বলা হয় মহৌষধ। জ্বর, কফ, গায়ের ব্যথা কিংবা ডায়াবেটিস, সকল ক্ষেত্রেই কালোজিরে যথেষ্ট উপকারী বন্ধু। কাজ করার শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তারুণ্য ধরে রাখতেও ভূমিকা রাখে এটি। কালোজিরের তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারি। কালোজিরের তেলে ১০০টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।
কালোজিরের তেল শরীরে রোগ প্রতিরোধে
ক্ষমতা বৃদ্ধি করে। রয়েছে ক্ষুধা বাড়ানোর উপায়। পেটের যাবতীয় রোগ জীবানু ও গ্যাস
দূর করে ক্ষুধা বাড়ায়। যারা মোটা হতে চান, তাঁদের জন্য কালোজিরে উপকারী পথ্য। মায়ের
বুকে দুধের পরিমান বৃদ্ধি করতে কালজিরের তেলের তুলনা হয় না। ইনসুলিন রোধ হ্রাস করে
ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখে। কালোজিরেয় থাকা আন্টিমাইক্রোরিয়াল এজেন্ট শরীরের রোগ-জীবানু
ধ্বংস করে। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোঁড়া, সংক্রামক রোগ হতে বাধা দেয়।
জ্বর,কফ,
গায়ের ব্যাথা দূর করার জন্য কালোজিরে যথেষ্ট উপকারী বন্ধু। কাশি ও হাঁপানির উপশম,
স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগের আশঙ্কা হ্রাস করে। চুল পড়া কমাতে ও ত্বকের
সুস্বাস্থ্য বজায় রাখতে কালোজিরের তেলের তুলনা হয় না। যাদের শরীরে জল জমা বা
হাত-পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই তেল বেশ উপকারী। দাঁতে ব্যথা হলে
কুসুম গরম পানিতে কালোজিরে দিয়ে কুলকুচি করলে ব্যথা কমে। জিহ্বা, তালু, দাঁতের,
মাড়ির জীবানু মরে। মেধার বিকাশের জন্য কালোজিরের তেল কাজ করে দ্বিগুনহারে। কৃমি
দূর করতে এবং দীর্ঘকাল তারুণ্য ধরে রাখতে কালোজিরে দারুন উপকারী।
সুত্রঃ
ইন্টারনেট

No comments