প্রেসকার্ড নিউজ,
বিনোদনঃ বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত দম্পতি সন্তানের জন্ম দেয় তাঁদের সেক্স লাইফ
আগের থেকেও আরও বেশী রোমাঞ্চকর হয়। সন্তান জন্ম দেওয়ার পর সেক্স লাইফ কমে যাওয়ার
পরিবর্তে আরও রোমাঞ্চিত হয় এমনই তথ্য পেয়েছেন সমীক্ষা এবং গবেষণার পর তাঁরা।
১১১৮ টি দম্পতিকে
নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষা এবং পরীক্ষার পর ৯৪ শতাংশ পুরুষ এবং তাঁদের
স্ত্রীরা বলেছেন, মাস কয়েকের দূরত্ব পরবর্তীকালে তাঁদের যৌন সম্পর্ক ভালো রেখেছে।
তাঁরা তাঁদের যৌনজীবন নিয়ে সন্তুষ্ট। এদের মধ্যে আবার ৬০ শতাংশ স্বামী-স্ত্রী
বলেছেন, যে তাঁরা এখন সেক্স লাইফে আগের থেকেও বেশি উত্তেজনা এবং বেশি আনন্দ অনুভব
করছেন।
সন্তান জন্ম দেওয়ার
পর, বেশিরভাগ মহিলাই মনে করেন, তাঁদের স্বামীরা বোধহয় আর আগের মতো তাঁদের প্রতি
আকর্ষণ বোধ করবেন না। কিন্তু এমনটা মোটেই নয় বরং এর উল্টোটাই হয়েছে। চ্যানেল মামের
প্রতিষ্ঠাতা সিওভান ফ্রেগার্ড বলেছেন, ‘মহিলাদের সন্তানের জন্ম দেওয়ার পর চিন্তার
কোনও কারন নেই যে, তাঁদের প্রতি তাঁদের স্বামীরা আর আগের মতো আকৃষ্ট হবেন না। বরং,
এক্ষেত্রে বেশ কিছুদিন স্ত্রীর সঙ্গে যেহেতু সেক্স লাইফ উপভোগ করা যায় না, তাই
স্বামীরা বা সঙ্গীরা আগের থেকেও বেশি আবেগ নিয়ে দুজনের যৌন জীবন উপভোগ করেন।
সুত্রঃ ওয়েবসাইট

No comments