মাড়োয়ারি যুব মঞ্চ কোচবিহার শাখা এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্প্রদায় কোচবিহার জেলা কমিটির সহযোগিতায় আজ কোচবিহার জেলার মাড়োয়ারি ভবনে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের প্রায় আড়াইশো জন প্রতিবন্ধী কে শীত বস্ত্র দান করলেন মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা। মাড়োয়ারি যুব মঞ্চের পূর্বতন সভাপতি বাবা বলেন পিছিয়ে পড়া এই সমস্ত মানুষ তথা যারা প্রতিবন্ধী তাদেরকে জীবনের একটু হাসি ফিরিয়ে দিতে সুস্থ জীবন বাঁচার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। সারা বছর ধরে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন আর তারই অঙ্গ স্বরূপ আজকের এই শীত বস্ত্র দান বলে তিনি জানান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিবন্ধী মানুষেরা আজ এই মারোয়ারি ভবনে এসে উপস্থিত হন। তাদের শীতবস্ত্র তথা মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে উপহার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী সৃজনসহ অন্যান্য মাড়োয়ারি যুব মঞ্চের আধিকারিকরা। এ প্রসঙ্গে আগত প্রতিবন্ধীরা বলেন যে সরকারের কাছ থেকে তারা যদি আরো কিছু সুযোগ-সুবিধা পায় তাহলে জীবন অতিবাহিত হওয়ার ক্ষেত্রে তা তাদের সাহায্য করবে সেই সাথে মাড়োয়ারি যুব মঞ্চের এই উদ্যোগকে স্বাগত জানায়।

No comments