কোচবিহারেও বনধের দিত্বীয় দিনেও মিশ্র প্রভাব দেখা গেল ।প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করেও আজ সকাল থেকেই জনজীবন প্রায় বলতে গেলে স্বাভাবিকই ছিল।বনধে অপ্রীতিকর ঘটনা রূখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা।বেলা বাড়ার সংেগ সংগে রাস্তায় মানুষের দেখা আর পাচটা দিনের মতোই দেখা যাবে।স্কুল, কলেজ, অফিস সবই খোলা থাকবে। রেল চলাচলও ঠিকই রয়েছে। কোচবিহার মালি দিঘির সামনে কোচবিহার থেকে দিনহাটা গামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এর গাড়ি ভাঙচুর করা হয় আহত হয়েছে গাড়ি চালক সহ দুজন যাত্রী ও। গাড়িচালক জানিয়েছেন বাসটি টার্মিনাস থেকে বেরিয়ে কোচবিহার দিনহাটা গামে রোড দিয়ে দিনহাটা যাচ্ছিল সেই সময় মালি দীঘির সামনে বাইকে চেপে এসে চারজন গাড়িতে ঢিল মেরে পালিয়ে যায় ।
সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস গুলি চলছে। তবে এখনো রাস্তায় কোন প্রাইভেট বাসেস দেখা মেলেনি। দোকানপাট এখনো বন্ধ রয়েছে। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ক কচবিহার টার্মিনালের সামনে বন্ধের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।পুলিশের পক্ষ থেকে বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

No comments