Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

সাইকেল পেট্রোলিং এর অভিনব উদ্যোগ দিনহাটা থানার পক্ষ থেকে

কোচবিহারের দিনহাটা থানার পক্ষ থেকে দিনহাটা শহরে নিরাপত্তা আরো জোরদার করার জন্য দিনহাটার শহর ওঅলিগলিতে   সাইকেল পেট্রোলিং এর অভিনব উদ্যোগ নিলো। এই নিরাপত্তার জন্য দিনহাটা মহকুমা শাসক ও 1 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক যৌথ উদ্যোগে শনি…




কোচবিহারের দিনহাটা থানার পক্ষ থেকে দিনহাটা শহরে নিরাপত্তা আরো জোরদার করার জন্য দিনহাটার শহর ওঅলিগলিতে   সাইকেল পেট্রোলিং এর অভিনব উদ্যোগ নিলো। এই নিরাপত্তার জন্য দিনহাটা মহকুমা শাসক ও 1 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক যৌথ উদ্যোগে শনিবার রাতে দিনহাটা পাঁচ মাথা মোড় ট্রাফিক পয়েন্টে একটি ছোট্ট অনুষ্ঠান করে বেশ কয়েকটি সাইকেল কর্মীদের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা এস ডি পি ও উমেশ খান্ডআল ও আই সি জয়।  উমেশ খন্ডআল বলেন, রাতের বেলায় যাতে শহরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘাটে তার জন্য আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে দিনহাটা থানার পুলিশ। তিনি বলেন, সম্প্রতি মহকুমা শাসক ও দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক যৌথ উদ্যোগে সাইকেল দিনহাটা থানার হাতে তুলে দেয়। সেই সাইকেল নিয়ে শহরের বিভিন্ন গলিতে সন্ধ্যার থেকে নজরদারি চালাবে পুলিশ। এমনকি দিনহাটা শহরে অপরাধ কমানোর জন্য রাত্রে যারা রাস্তায় চলবে তাদের সচিত্র সর্কারি পরিচয় পত্র সঙ্গে রাখতে নির্দেশ দেন তিনি। পরিচয় পত্র ছাড়া রাতে কাউকে ধরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে দিনহাটা থানার পুলিশ বলে তিনি সাফ জানিয়ে দেন।

No comments