বনধ সমর্থনকারীদের হামলায় গুরুতর আহত প্রায় ১৫ জন তৃনমূল কর্মী। তৃনমূলের দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুর করার পাশাপাশি তৃনমূল কর্মীদের বেধড়ক মারধোরের অভিযোগ বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার কলাডাঙা এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় ৫ জন তৃনমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমেছে দৌলতাবাদ থানার পুলিশ। দলীয় সূত্রে জানা গিয়েছে- এদিন সকালে এলাকার দোকান মালিকরা নিজেদের দোকান খুলতে গেলে বাধা দেয় বনধ সমর্থনকারীরা। ঘটনাস্থলে স্থানীয় তৃনমূল কর্মীরা উপস্থিত হলে শুরু হয় দুই দলের বচসা। এরপর তৃনমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি তৃনমূল কর্মীদের মারধোর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

No comments