Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

উঠতি খেলোয়ারদের ফুটবল প্রশিক্ষণ শিবির

আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার বারবিশায় শুরু হল চা বাগান এলাকায় উঠতি খেলোয়ারদের ফুটবল প্রশিক্ষণ শিবির। এদিন দুপুরে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তির্কি। এছাড়াও উপস্থিত ছিলেন আল…



আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার বারবিশায় শুরু হল চা বাগান এলাকায় উঠতি খেলোয়ারদের ফুটবল প্রশিক্ষণ শিবির। এদিন দুপুরে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তির্কি। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আলিপুরদুয়ার জেলা তিরন্দাজি অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দে, আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, সদর এসডিপিও ওয়াই এস জগন্নাথরাও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, চা বাগান এলাকার উঠতি খেলোয়ারদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে ৩২ জন খেলোয়ার প্রশিক্ষণ নেবে। ১৫ দিন প্রশিক্ষক শিবির চলবে। শিবিরে প্রশিক্ষণ দেবেন প্রদীপ সেন, গৌরাঙ্গ ব্যানার্জী, অলোকরঞ্জন ঘোষের মতো প্রশিক্ষকরা।


No comments