Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রয়াত হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর স্ত্রী

আকস্মিক ভাবে প্রয়াত হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর স্ত্রী- অর্পিতা চৌধুরী।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় বহ…




আকস্মিক ভাবে প্রয়াত হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর স্ত্রী- অর্পিতা চৌধুরী।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে। মঙ্গলববার ভোরে সেখানেই মৃত্যু হয় তার। তার অকাল প্রয়াণে শোকাহত হয় পরিবার সদস্য থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মহল, জেলা তৃনমূল মহল সহ শহরের আমজনতা। খবর পেয়ে ইতিমধ্যে দিল্লী থেকে রওনা দিয়েছেন অধীর চৌধুরী- বলে জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। সকালে মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয় কংগ্রেস ও তৃনমূল মহলের বিশিষ্ট জনেরা। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সরাসরি  গোরাবাজারে অধীর চৌধুরীর বাস ভবনে। সেখানে তার মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে জেলা তৃনমূলের বিশিষ্ট জনেরা। উল্লেখ্য- প্রয়াত অর্পিতা চৌধুরী- বহরমপুর মহকুমা তৃনমূল কংগ্রেসের সভাপতি অরিত মজুমদারের দিদি হিসেবেও পরিচিত ছিলেন।

No comments