Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

চুল দেখে মেয়ে চিনুন

লক্ষণশাস্ত্র কেবল মানুষের শরীরী অবয়ব নিয়ে কথা বলে না। মানুষের চুল-নখ-দাঁতও এই শাস্ত্রে বিচার্য। কারণ, শাস্ত্রমতে, এগুলিকে উপেক্ষা করে মানবিক চরিত্র নির্ণয় কোনওমতেই সম্ভব নয়। বিশেষ করে, মেয়েদের চুল অনেক বার্তাই দেয় তাঁদের চরিত্র …



লক্ষণশাস্ত্র কেবল মানুষের শরীরী অবয়ব নিয়ে কথা বলে না। মানুষের চুল-নখ-দাঁতও এই শাস্ত্রে বিচার্য। কারণ, শাস্ত্রমতে, এগুলিকে উপেক্ষা করে মানবিক চরিত্র নির্ণয় কোনওমতেই সম্ভব নয়। বিশেষ করে, মেয়েদের চুল অনেক বার্তাই দেয় তাঁদের চরিত্র সম্পর্কে। লক্ষণশাস্ত্র মেয়েদের চুলকে তাদের মনের দর্পণও বলে থাকে। কেবল স্বাভাবিক চুল নয়, তাঁদের কেশবিন্যাস-প্রবণতাও তাঁদের স্ব-ভাবকে তুলে ধরে। চুলের সেই সেই সাঙ্কেতিক ভাষাকে পড়তে জানতে শিখলে অনেকটাই সুগম হয় প্রেম-বন্ধুত্ব-দাম্পত্য।
দেখা যাক চুল সম্পর্কে লক্ষণশাস্ত্রের বয়ান—
• ছোট করে কাটা চুল— যে ময়েরা এমন চুল রাখার পক্ষপাতী, তাঁরা শিল্পীমনের অধিকারী হয়ে থাকেন। চুলের যত্ন অত্যধিক হলে বুঝতে হবে, তিনি ধনীও বটে।
• লম্বা চুল রাখেন যাঁরা— এমন নারী যে সর্বদাই রক্ষণশীল হবেন, তার কোনও মানে নেই। এমন চুলের মালকিন অনেক সময়েই একটু বাউন্ডুলে প্যাটার্নের হন। তবে এঁরা সাধারণত স্বাধীনতাপ্রিয় হয়ে থাকেন।
• যাঁরা পাকাচুলকে লুকোন না— তাঁরা সাধারণত স্পষ্টবক্তা এবং স্বাধীনচেতা হয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে এমন নারীর ব্যক্তিত্বময়ী হওয়ার সম্ভাবনা বিপুল।
• যাঁরা চুলকে অনেক রংয়ে রাঙান— বলে দিতে হয় না, এমন নারী ফ্যাশন-সচেতন। কিন্তু সেই সঙ্গে এমন কেশ তাঁদের মনের অস্থিরতার কথাও বলে।
• সোজা চুলের মেয়েরা— এঁরা সাধারণত সিরিয়াস টাইপের হন। টান কেরে চুল বাঁধলে তো কথাই নেই।
• কোঁকড়ানো চুল যাঁদের— এঁরা কর্মনিষ্ঠ, কথার দাম রয়েছে এঁদের। যুক্তিরহিত কিছু সাধারাণত করেন না এঁরা। অভিনয়েও এঁরা দক্ষ হন।
• ঢেউ খেলানো চুল যাঁদের— এমন চুলের মেয়েদের রসবোধ বেশ বেশি। অনেক সময়ে সেটা অন্যকে ফাঁপরে ফেলে। এঁদের চুলের কারণে অনেক সময়েই এঁদের অপাপবিদ্ধা বলে মনে হয়। সেটা সর্বদা ঠিক না-ও হতে পারে।

No comments