আবারও দুর্ঘটনা নন্দকুমার দীঘা জাতীয় সড়কে। এবার দুর্ঘটনার কবলে পড়ল পুলিশ। ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মী সহ ছয় জন।
তমলুক জেলা পুলিশ লাইন থেকে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক ধরে দিঘা যাচ্ছিল পাঁচ জন পুলিশ কর্মীর এই দলটি। পথে মারিশদার কাছে তেলিপুকুরে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই বাস মুখোমুখি ধাক্কা মারে পুলিশের প্রিজন ভ্যানটিকে। ঘটনায় কমবেশি আহত হন পাঁচ পুলিশ কর্মী ও তাদের গাড়ির চালক। সকলকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে আনেন মারিশদা থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তিন পুলিশকর্মীকে ছেড়ে দেওয়া হবে। বাকি দুজন পুলিসকর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যাত্রীবাহী বাসের কারোর তেমন কোনো ক্ষতি হয়নি। বাসটিকে আটক করেছে মারিশদা থানার পুলিশ।

No comments