প্রেসকার্ড নিউজ, পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর : পর্যটক বোঝাই দিঘাগামী বাসের সঙ্গে কলকাতাগামী যাত্রীবাহী এসি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ৪৫ জন।
আজ ভোরে রামনগরের ফতেপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদেরকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদেরকে কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে।
দিঘা গামী পর্যটক বাসের সাথে দিঘা রুটের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জনের মত আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কাঁথি ও মেদিনীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর পাঁচটা দশ নাগাদ রামনগর থানার ফতেপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটার পরেই ছুটি আছেন প্রাতঃভ্রমণকারী স্থানীয় ব্যক্তিরা ওদের চিৎকারে পাশেই ঢিলছোড়া দূরত্বে ফায়ার স্টেশন। ছুটে আসেন দমকল স্টেশন এর কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতায় দুটো বাসকে সরিয়ে একে একে পর্যটক এবং যাত্রীদেরকে উদ্ধার করে দীঘা হাসপাতাল, বালিসাই হাসপাতাল এবং কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ, দিঘা মহানা কোস্টাল থানার পুলিশ এবং দীঘা থানার পুলিশ। ঘটনায় কোনো মৃত্যুর খবর নেই তবে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি। পর্যটক বোঝাই বাসটি ঝাড়গ্রাম থেকে দিঘা আসছিল পিকনিক করার উদ্দেশ্যে। পর্যটকদের অভিযোগ গাড়ির ড্রাইভার রাস্তায় মদ খেয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। বারে বারে বারণ করা সত্তেও ড্রাইভার শোনেননি। ঝাড়গ্রামে বেরোনোর সময় প্রথমেই একটা প্রাচীরে ধাক্কা মারে ওই গাড়ি। তখন থেকেই পর্যটকদের মনে আশঙ্কা তৈরি হয়। অল্প বিস্তর আহতদের রামনগর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পর্যটক গাড়ির মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং বাচ্চা ছিলো।
অন্যদিকে কাঁথির কাছে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে দিঘাগামী পর্যটক বোঝাই বাস দুর্ঘটনায় আহত হলো ২২ জন। আজ ভোর রাতে কাঁথি শহরের পদ্মপুকুরিয়াতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতা রেফার করা হয়েছে। বাসযাত্রীদের সবাই কম বেশি সকলে আহত। তাদের মধ্যে কয়েকজন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন। ভোর রাতে পর্যটক বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বট গাছে ধাক্কা মারে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

No comments