প্রেসকার্ড নিউজ,মেদিনীপুর 29 ডিসেম্বর:দিনের পর দিন বাড়তে থাকা পথ দূর্ঘটনায় রাশ টানতে বেলদা থানা লেজার স্পিডোস্পট চেকিং এর উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে এই থানার উদ্যোগে অ্যালকোহল চেকিং করা হয়। বেলদা থানার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ভারপ্রাপ্ত আধিকারিক আসার পর প্রতিদিনই বেলদার বিভিন্ন রাস্তায় চলছে এই চেকিং । চেকিং এর যাবতীয় কাজ নিজ হাতে সামলাচ্ছেন বেলদা থানার ট্রাফিক কন্ট্রোলের ভারপ্রাপ্ত আধিকারিক অমল কুমার নাথ। স্পিডোস্পট মূলত বেপরোয়া গাড়ি চালানো কে চেক করবে।বেলদা-কেশিয়াড়ি ৫নং রাজ্য সড়কে শনিবার বেলদা থানার পক্ষ থেকে এই স্পিডোফাইট মেশিন লাগিয়ে চেকিং করা হয়। বেশ কয়েকজন দ্রুতগতির বাইকচালককে আটক করে জরিমানা করা হয়েছে।বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন-বেলদা থানা শুধু নয় নানা জায়গায় বাইক দূর্ঘটনায় মৃত্যু হচ্ছে অনেকের। এর প্রধান কারন দ্রুতগতি।এই দ্রুতগতি রুখতেই সরকারী ভাবে নয়া উদ্যোগ স্পিডোমিটার।যার মাধ্যমে চালকের বাইকের গতি মাপা যায় ।
এইধরনের উদ্যোগে দূর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে মত বিশিষ্টদের।

No comments