Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বারবার চুরির ঘটনা জানালেও থানা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ

প্রেসকার্ড নিউজ, 30 ডিসেম্বর :
ডেবরা ব্লকের গৌরাংচকের বাসিন্দা স্বপন কুমার  বাগের বয়লার ফার্মে গত এক বছরে চার বার চুরি হয়েছে l  তিন মাস আগে প্রথম বার থানাতে লিখিত অভিযোগ জানানো হলেও থানা আজ পর্যন্ত তার কোনও  রিপোর্ট দেয়নি বলে অ…


প্রেসকার্ড নিউজ, 30 ডিসেম্বর :
ডেবরা ব্লকের গৌরাংচকের বাসিন্দা স্বপন কুমার  বাগের বয়লার ফার্মে গত এক বছরে চার বার চুরি হয়েছে l  তিন মাস আগে প্রথম বার থানাতে লিখিত অভিযোগ জানানো হলেও থানা আজ পর্যন্ত তার কোনও  রিপোর্ট দেয়নি বলে অভিযোগ ।পরবর্তী সময় গত 5 ডিসেম্বর তারিখে রাত্রিতে ফের ওই ফার্মে চুরির ঘটনা ঘটে, 6 ডিসেম্বর  থানাতে আবার লিখিত অভিযোগ জানান স্বপন বাবু l তার Received কপিও দেওয়া হয় l অভিযোগ 11 ডিসেম্বর থানাতে গেলে স্বপন বাবু জানতে পারেন তার অভিযোগের কোনোও  এফ.আই.আর হয়নি । তিনি ওই দিন পুনরায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে সিসিটিভি ফুটেজ যে দুইজন ব্যক্তিকে  তিনি চিনতে পেরেছেন তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে পুলিশ বাধ্য করে বলে অভিযোগ । তবে এদিন  অভিযোগটি এফ.আই.আর হয়েছে বলে জানা গেছে । স্বপন বাবু জানিয়েছেন গত চার  বারের চুরি হয়ে যাওয়া জিনিসপত্র গুলো হল 1টি টুলু পাম্প, 2টি মেশিন, C.F.Lল্যাম  50টি,18টি পাখা ,1টি চেয়ার ,ফোরহুইলারের 2টি চাকা,4 কয়েল তার ।

No comments