
প্রেসকার্ড নিউজ,23 ডিসেম্বর, শালবনি: শালবনিতে সি আই এস এফ এর উদ্যোগে রবিবার 175 জন গরীব মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে l আজ সকাল 10 টায় শালবনির বি আর বি এন এম পি এল কোম্পানির সিআইএসএফ ইউনিটের উদ্যোগে দুস্থদের হাতে কম্বল বিতরণ করা হয় l ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম সমাজসেবা মূলক উদ্যোগ তারা সারা বছর ধরেই নিয়ে থাকে l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট একে ঝাঁ , সিআইএসএফ সংরক্ষিকার সভাপতি শ্রীমতি কাঞ্চন ঝা এবং সহকারি কমান্ডেন্ট মাতাদির মিনা ও অন্যান্য আধিকারিকেরা l
No comments