Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

জঙ্গলের মধ্যে আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি হয়েছে সমাধীক্ষেত্র !

উনিশ শতক থেকেই প্রত্নতত্ত্ববিদরা জানেন, ইন্দোনেশিয়ার জাভা জঙ্গলের ৭৫ মাইল দূরে গুনুং পাদাং নামের একটি প্রাচীন সমাধিক্ষেত্র রয়েছে, যা তৈরি হয়েছে আগ্নেয়গিরির পাথর দিয়ে। এই এলাকায় অনুসন্ধান করে সম্প্রতি জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। আম…

উনিশ শতক থেকেই প্রত্নতত্ত্ববিদরা জানেন, ইন্দোনেশিয়ার জাভা জঙ্গলের ৭৫ মাইল দূরে গুনুং পাদাং নামের একটি প্রাচীন সমাধিক্ষেত্র রয়েছে, যা তৈরি হয়েছে আগ্নেয়গিরির পাথর দিয়ে। এই এলাকায় অনুসন্ধান করে সম্প্রতি জানা গেছে চাঞ্চল্যকর তথ্য।
আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক সম্মেলনে প্রকাশিত হয় এই এলাকায় গবেষণার তথ্য। প্রত্নতাত্ত্বিকরা জানান, আগে ধারণা করা হতো এই সমাধিক্ষেত্র শুধুই পাহাড়ের ওপরের অংশে আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে পাহাড়টা ঘিরে আছে এই কাঠামো। এমনকি এটাও সন্দেহ করা হচ্ছে, পাহাড়টি আসলে পাহাড় নয়, বরং একটি পিরামিড। এই প্রাচীন পিরামিডের ওপরে আবার বসানো হয়েছে একটি সমাধিক্ষেত্র।
গ্রাউন্ড পেনিট্রেশন রাডার (জিপিআর) ব্যবহার করে ওই এলাকার মাটির নিচে স্ক্যান করা হয়। এছাড়াও সনাতন পদ্ধতিতে মাটি খনন করা হয় ও নমুনা সংগ্রহ করা হয়। তাদের গবেষণা থেকে জানা যায়, আসলেই অনেক গভীর পর্যন্ত চলে গেছে পিরামিডের এই কাঠামো। তারা জানান, একবারে এই কাঠামো তৈরি হয়নি। বরং একের ওপর এক কাঠামো তৈরি করা হয়েছে যুগের পর যুগ ধরে।
সবচেয়ে ওপরের স্তরে রয়েছে ধাপে ধাপে সাজানো পাথরের সিঁড়ি, কলাম, দেয়াল, রাস্তা ও খোলা এলাকা এই স্তরটি ৩ হাজার বছরের পুরনো। এর নিচের স্তরটাকে আগে প্রাকৃতিক কাঠামো মনে করলেও দেখা যায়, মাটির ১ থেকে ৩ মিটার নিচে অবস্থিত এই স্তরে আছে একই রকমের কলাম। এই স্তরটি প্রথম স্তরের ৪ হাজার বছর আগে তৈরি। তৃতীয় স্তরও পাথর দিয়ে তৈরি, যা ১৫ মিটার গভীর। শেষ এই স্তরটি এখন থেকে ২৮,০০০ বছর আগে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই লম্বাটে কাঠামো পিরামিডের মতো দেখতে হলেও মায়ান পিরামিডের থেকে এর কাঠামো আলাদা হতে পারে। গবেষকরা জানান, তাদের গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তবে তারা ধারণা করছেন, পিরামিডের নিচে থাকতে পারে বড় বড় কক্ষ। এতে কী আছে, তা জানার অপেক্ষায় আছেন তারা।
ছবি: সংগৃহীত
প্রিয় লাইফ

No comments