Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

না জেনেই চোখ মেরে ঝড় তুলেছেন রূপসী

চোখের ইশারা দিয়ে পুরো ভারতকে তাক লাগিয়ে দিয়েছিলেন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ। আর পাতৌদির নবাবকন্যা সারা আলি খান তাঁর দ্বিতীয় চলচ্চিত্রে ‘আঁখ মারে’ গানে নেচে ঝড় তুলেছেন। যে রূপসী ‘সিম্বা’র ‘আঁখ মারে’ গানের অংশ, তিনিই কি না …


চোখের ইশারা দিয়ে পুরো ভারতকে তাক লাগিয়ে দিয়েছিলেন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ। আর পাতৌদির নবাবকন্যা সারা আলি খান তাঁর দ্বিতীয় চলচ্চিত্রে ‘আঁখ মারে’ গানে নেচে ঝড় তুলেছেন। যে রূপসী ‘সিম্বা’র ‘আঁখ মারে’ গানের অংশ, তিনিই কি না চোখ মারতে জানেন না?
সারা-অনুরাগীদের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এ কথা সত্যি বলে জানিয়েছেন স্বয়ং ‘সিম্বা’ পরিচালক রোহিত শেঠি।
চলতি মাসের প্রথম সপ্তাহে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। সাইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা।
প্রথম সিনেমার সাফল্যের পর আর একদিন পরেই দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন ২৫ বছরের তরুণী সারা।
সম্প্রতি প্রচারণায় অংশ নিতে জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-তে হাজির হয় সিম্বা টিম—নির্মাতা রোহিত শেঠি ও ছবির দুই নায়ক-নায়িকা রণবীর সিং-সারা আলি খান। এই শোতে জনপ্রিয় হওয়া ‘আঁখ মারে’ গানটি নিয়ে কথা বলেন রোহিত। আর সেখানেই তিনি প্রকাশ করেন, শুটিং চলাকালে বেশ কয়েকবার টেক নিতে হয়েছিল। কারণটা নাকি এই, ঠিকঠাক চোখ মারতে পারছিলেন না সারা আলি খান!
একটি সূত্র জানিয়েছে, ওই শোতে রোহিত শেঠি বলেছেন, “যদিও গানটি ‘আঁখ মারে’, মজার ব্যাপার হলো সারা চোখ মারতেই জানে না।”
‘সারার চোখ মারার অক্ষমতা লুকাতে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল বদলাতে হয়েছিল। তবে ভালো ব্যাপার হলো, গানে ব্যাপারটি দৃশ্যমান নয়। মানুষ রণবীর ও সারার রসায়ন বেশ পছন্দ করেছেন,’ সূত্রমতে এ কথা রোহিতের।
গত ৭ ডিসেম্বর মুক্তি পায় ‘কেদারনাথ’। এ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সারা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধেন তিনি। আর ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘সিম্বা’। অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ কর্মকর্তা হয়ে ওঠার গল্প অ্যাকশনধর্মী এ চলচ্চিত্র।
শোনা যাচ্ছে, পরিচালক ইমতিয়াজ আলির হিট সিনেমা ‘লাভ আজকাল’-এর দ্বিতীয় কিস্তিতে জুটি বাঁধতে যাচ্ছেন সারা আলি খান ও তাঁর বাস্তব জীবনের ‘ক্রাশ’ কার্তিক আরিয়ান। এর প্রথম কিস্তির নায়ক-নায়িকা ছিলেন সারার বাবা সাইফ ও দীপিকা পাড়ুকোন। বর্তমান সময়ের আলোকে নতুন করে প্রেমের গল্প সাজাবেন নির্মাতা। শিগগিরই ‘লাভ আজকাল টু’র শুটিং শুরু হতে চলেছে। সূত্র : ডিএনএ।

No comments