দক্ষিণী ছবির নামী তারকা তাপসী পান্নু বলিউডে পা রাখেন ২০১২ সালের ‘চশমে বদ্দুর’ ছবি দিয়ে। কিন্তু সেখানে তিনি জমি শক্ত করেন ২০১৬ সালের বিতর্কিত ‘পিঙ্ক’ ছবিটি মুক্তি পাওয়ার পরে। স্বাভাবিকভাবেই আর ফিরে তাকাতে হয়নি তাকে।
এবেলা পত্রিকার খবরে বলা হয়, তিনি যে কেবল সুন্দরী তাই-ই নয়, তাপসীর অভিনয়ে মুগ্ধ আবালবৃদ্ধবনিতা। ‘জুড়ওয়া ২’ (২০১৭)-র মতো কমার্শিয়াল ছবিতে যেমন তিনি অক্লেশেই নেচে-গেয়ে এন্টারটেন করতে পারেন, একইসঙ্গে ‘পিঙ্ক’ বা ‘দ্য গাজি অ্যাটাক’ (২০১৭)-এর মতো ইনটেন্স ছবিতেও তিনি সমান দক্ষ।
অথচ এই অভিনেতাকে নিয়ে কোথাও সেই অর্থে কোনও গসিপ শোনা যায় না। আশ্চর্য ব্যাপার সেটাই!
যদিও সম্প্রতি জানা গিয়েছে যে, ড্যানিশ ব্যাডমিন্টন তারকা, ম্যাথিয়াস বো-এর সঙ্গে সম্পর্ক রয়েছে তাপসী পান্নুর। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ-এর পুনে টিমের মালিক তাপসী। এবং সেই টিমের অধিনায়ক হলেন ম্যাথিয়াস বো।
পুনে টিমের মেম্বাররাই জানিয়েছেন যে, তাপসী ও ম্যাথিয়াস ডেট করছেন ২০১৩ সাল থেকেই। কিন্তু, খোলাখুলি কেউই কখনও এ ব্যাপারে মুখ খোলেননি।
No comments