বেশ কয়েকজন অচেনা ব্যক্তি নাকি তাঁর সঙ্গে অশালীন আচরন করেন। তাঁর শরীরের ছোঁয়ার চেষ্টা করেন। ঔরঙ্গাবাদে গিয়ে সম্প্রতি নাকি এমনই সব লজ্জাজনক ঘটনার শিকার হতে হয় বলিউড অভিনেত্রী জারিন খান-কে।
সম্প্রতি ঔরঙ্গাবাদে একটি দোকানের উদ্বোধনে যান বলিউড অভিনেত্রী জারিন জারিন। নির্দিষ্ট এলাকায় তাঁর গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন। বার বার তাঁদের সরে যাওয়ার কথা বললেও, সেখান থেকে এক পা নড়েননি তাঁরা। এরপর গাড়ি থেকে নেমে দোকানের দিকে যাওয়ার সময় আচমকাই জারিনকে ছোঁয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
অবস্থা বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছনোর পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরপরই জনতার মধ্যে থেকে জারিন খানকে বের করে আনার জন্য পুলিসকে শেষ পর্যন্ত লাঠি চালাতে হয় বলে খবর।
সম্প্রতি গোয়ায় গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয় বলিউড অভিনেত্রীকে। জানা যায়, গোয়ায় গিয়ে বলিউড অভিনেত্রীর গাড়িতে এসে ধাক্কা মারে একটি মোটরবাইক। হেলমেট না থাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। অল্প আঘাত লাগে অভিনেত্রীরও। ওই ঘটনার পর পরই সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বলিউড অভিনেত্রী। এরপরই পুলিস ঘটনার তদন্ত শুরু করে।
ছবি জারিন খানের ‘হেট স্টোরি থ্রি’ থেকে নেওয়া
No comments