শিক্ষার আলো প্রসারে দীর্ঘ অর্দ্ধ শতাব্দী পথ চলা শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তী বর্ষ উৎসব শুরু হল বৃহস্পতিবার দুপুরে। কলেজের সুবর্ন জয়ন্তী বর্ষ উৎসব তিন ব্যপী চলবে শেষ হবে আগামী ২২ ডিসেম্বর ।এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে সূভ সূচনা করে কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ চক্রবর্তী,এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী,উত্তর দিনাজপুর জেলা পরিষধের সভাধিপতি কবিতা বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চ্যায়ারম্যান বিপ্লব মিত্র, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডাঃ পীযুষ কুমার দাস,কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের সদস্য অসীম ঘোষ সহ বিষিষ্ট জনেরা। এদিন উপস্থিত বক্তা সকলে রাজ্যের মূখ্যমন্ত্রী শিক্ষ্যার প্রসারের জন্য যেমন নতুন নতুন বিশ্ববিদ্যালয় থেকে শুরু কলেজ স্থাপন করে চলেছে। যাতে ছাত্রছাত্রী যাতে নিজ এলাকায় উচ্চ শিক্ষা পায়।
১৯৬৮ সালের ২০ আগষ্ট পথচলা শুরু করেছিল কালিয়াগঞ্জ কলেজ । সেই সময় অধূনা বাংলাদেশ তথা পূর্ব পাকিস্থানের সীমানা লাগোয়া এই কালিয়াগঞ্জ ছিল একটি ছোট গঞ্জ। দেশ ভাগের যন্ত্রনা নিয়ে ওপার থেকে এপারে আসা মানুষদের নিয়ে নতুন ভাবে গড়ে উঠতে থাকা কালিয়াগঞ্জের শিক্ষার প্রসারে কতিপয় শিক্ষানুরাগী মানুষ এই কলেজ স্থাপনের মূল ভূমিকা নিয়ে ছিল।১৯৬৮ সালে এই কলেজের হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীদের নিয়ে পঠনপাঠন চালু হয় পার্ব্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ।সেখানে মনিং সেসনে এই কলেজ হত। কয়েক বছর বাদে পরিকাঠামো অংশিক গড়ে উঠলে বর্তমানে কলেক ক্যাম্পাসে শুরু হয় পঠনপাঠন। আগে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধিনে এই কলেজ ছিল। এখন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধিনে। সময়ের সাথে চলার পথে কালিয়াগঞ্জ কলেজের উন্নয়ন হয়েছে সর্ব ক্ষেত্রে। কালিয়াগঞ্জ কলেজ পরিকাঠামোগত ও পঠনপাঠনে এখন যথেষ্ট পরিনত। এখোন কালিয়াগঞ্জ কলেজে প্রায় সাড়ে পাচ হাজার ছাত্র ছাত্রী রয়েছে। গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধীনস্থ একমাত্র কলেজ এই কালিয়াগঞ্জ যা ন্যাকের মূল্যায়নে বি++ মর্যাদা প্রাপ্ত। কলেজের সুবর্ন জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজে অধ্যাপক অধ্যাপীকাদের মধ্যে। আগামী ২২ শে ডিসেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে সুবর্ন জয়ন্তী উৎসব।
No comments