চতুর্থ বর্ষে পদার্পন করল দমদম সিনেমা উৎসব। এবার উৎসবের মুখ্য অতিথি ছিলেন কংঙ্গনা রাণাওয়াত। এছাড়া উপস্থিত ছিলেন নির্মল ঘোষ, সৌগত রায়, ব্রাত্য বসু, পাচু রায়, প্রবীর পাল প্রমুখ। এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে মোট সাতটি ছবি শনিবার ব্রাত্য বসুর ছবি বারান্দার মাধ্যমে উৎসবের সূচনা হয়।
সামনের বছরের শুরুর দিকেই রিলিজ হচ্ছে কঙ্গনার ছবি মানিকার্নিকা।কাঙ্গনা বলেন, তার জীবনে এক বাঙালী ব্যক্তির অনেক অনুপ্রেরনা রয়েছে। তিনি আর কেউ না। স্বমী বিবেকানন্দ। বিবেকানন্দ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। খুব ছোট বেলায় বিবেকানন্দের ফ্যান হয়ে ওঠেন কাঙ্গনা। তার ছবি ঘরে লাগান। তার উক্তি জীবনে কার্যকর করার চেষ্টা করেন।
এদিন কাঙ্গনা মানিকর্নিকার মুডে ছিলেন। এই ছবিতে তিনি শুধুমাত্র অভিনয় করছেন না বরং তিনি ছবির নির্দেশনাও করছেন। সেই অভিজ্ঞতা শেয়ার করে কঙ্গনা বলেন এখন সিনেমায় নারী চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। আগে এই পরিস্থিতি ছিল না। ফলে এখন একাধিক নারী চরিত্র কেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে। নারী অভিনেতা হিসেবে এটা আমার কাছে গর্বের বিষয়। মানিকর্নিকা রানি ঝাঁসি লক্ষীবাঈ এর জীবন ও তার সংগ্রামের উপর তৈরি। ছবির সিনেম্যাটোগ্রাফি যুদ্ধের সিন খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে বাঙালি কানেকশন রয়েছে কারণ ছবিতে যিশু সেনগুপ্ত অভিনয় করছেন রাজা গঙ্গাধর এর ভূমিকায়।

No comments