Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোধ্যায়

ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার (আইকোর) আর্থিক কেলেঙ্কারির সথে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিব…


ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার (আইকোর) আর্থিক কেলেঙ্কারির সথে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। বৃহস্পতিবার কলকাতায় সিবিআই-এর আঞ্চলিক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় এই সিনিয়র সাংবাদিককে। কিন্তু তাঁর বয়ানে কিছু অসঙ্গতি পাওয়ার পরই গ্রেফতার করা হয়। তাঁর নামে লুক আউট নোটিশও জারি করা হয় বলে জানা গেছে। 


বর্তমানে কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময়এর এডিটর পদে কর্মরত সুমন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ সারদা সহ একাধিক ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার মালিকদের কাছ থেকে অর্থ নিয়েছেন। পরে সেই অর্থ তিনি একদিননামে একটি দৈনিক পত্রিকা এবং দিশানামে একটি বাংলা ম্যাগাজিন প্রকাশে লগ্নী করেছিলেন।
সুমন চট্টোপাধ্যায় এই সময়যোগদানের আগে আজকাল পত্রিকা, তারা নিউজ, এবিপি আনন্দ, কলকাতা টিভি, একদিন পত্রিকা সহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন তিনি। আনন্দবাজারপত্রিকার কার্যনির্বাহী সম্পাদক পদেও দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।
তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে সারদানামে আরেকটি ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

No comments