বলিউডে বিয়ের মরশুম চলছে। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের দিনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাই এই জুটি কবে গাঁটছড়া বাঁধবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে। কিন্তু সম্পর্কের প্রথম বড়দিন আলিয়া নয়, অন্য নারীর সঙ্গে পালন করলেন রণবীর!

এবেলা পত্রিকার খবরে বলা হয়, রণবীর কাপুর এই বড়দিন বাণী কাপুরের সঙ্গে কাটালেন। তাহলে কি আলিয়া-রণবীরের সম্পর্কে ভাঙন ধরেছে? রণবীরের মনে কি আবার নতুন নারী জায়গা করে নিলেন? এই সব প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে টিনসেল টাউনে।
এটা সত্যি যে, রণবীর এই বড়দিন আলিয়ার সঙ্গে নয়, বাণী কাপুর সঙ্গেই কাটিয়েছেন। তবে সেটা কাজের সূত্রে। এই মুহূর্তে রণবীর ‘শামসেরা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে রয়েছেন বাণী কাপুরও। সেই ছবির শুটিং-এর জন্যই বড়দিনে একসঙ্গে বাণী ও রণবীর।
প্রসঙ্গত, ২০১৯-এই মুক্তি পাবে রণবীর ও আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’।
No comments