প্রেসকার্ড,শালবনী:শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা প্রদানের দায়িত্বভার নিচ্ছে জিন্দাল ফাউন্ডেশন। আজ সংস্থার তরফে পার্থ জিন্দাল শালবনী হাসপাতাল পরিদর্শনে আসেন। শালবনী ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ কথা বলেন পার্থ বাবুর সাথে। সরকারি পরিষেবা গুলি বিনামূল্যে চলার পাশাপাশি আরও উন্নততর আধুনিক চিকিৎসার সুযোগ মানুষ পাবেন বলে পার্থ জিন্দাল জানিয়েছেন । জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ জানান , মুখ্যমন্ত্রী আগেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতলে বিনামূল্যে পরিষেবাগুলি চালু থাকার কথা জানিয়েছিলেন, আজ পার্থ জিন্দালও একই আশ্বাস দিলেন। শালবনী থানার আধিকারিক বিশ্বজীত সাহা,শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত ঘোষ ও জিন্দাল ফাউন্ডেশন এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।

No comments