Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দেখুন বসিরহাটে রণক্ষেত্রের লাইভ ছবি ও দিলীপ ঘোষের দাবি

বিজেপির আইন অমান্য ঘিরে উত্তাল বসিরহাট ।  পুলিশ কর্মী ও  বেশ কয়েকজন বিজেপি সমর্থক আহত । আটক বেশ কিছু বিজেপি সমর্থক ।  দিলীপ ঘোষের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমনের হুমকি ।  সোমবার আইন অমান্য ঘিরে বসির…




বিজেপির আইন অমান্য ঘিরে উত্তাল বসিরহাট ।  পুলিশ কর্মী ও  বেশ কয়েকজন বিজেপি সমর্থক আহত । আটক বেশ কিছু বিজেপি সমর্থক ।  দিলীপ ঘোষের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমনের হুমকি ।  সোমবার আইন অমান্য ঘিরে বসিরহাট ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়  । টাকি রোডের শোন পুকুর ধার এলাকায় প্রথমে পথসভা তারপরে টাউনহলে এসে জনসভা করে বিজেপি ।  ইটিন্ডা রোড ধরে বৈশাখ মোড়ে  যাওয়ার আগে রেজিস্ট্রি অফিসের মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গে বাংলা বিজেপি কর্মী সমর্থকরা।  পাল্টা পুলিশের লাঠিচার্জ। আক্রান্ত হয় পুলিশ ও ।  পুলিশসহ বিজেপি কর্মী কয়েকজন আহতহয় এই পরস্পরের ওপরে হামলায় । অবস্থা কার্যত নিয়ন্ত্রনের বাইরে যায় ।  ইট পাথর ছুঁড়ে পুলিশের ওপর আক্রমণ করা হয় । রাস্তার ওপর ব্যারিকেড দেওয়া স্ট্রাকচার  তুলে হামলার প্রতিবাদে পুলিশ প্রতিরোধ গড়ে  লাঠিচার্জ করে।


 এই ঘটনার পরে  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত । উল্টে পুলিশ হামলা বিজেপি নেতা কর্মীদের ওপরে । তাঁর  উপরে কোন হামলা হয়নি জানান দিলীপ ঘোষ ।  লাঠিচার্জ  প্রতিরোধ করা হয়েছিল কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ওপর এ পুলিশ লাঠি চালিয়েছে। বিজেপি নেতা ও কর্মী  আহত হয়েছে।   বিজেপি মহিলা কর্মী সহ বেশ কয়েকজন আমরা শান্তিপূর্ণভাবে আইন অমান্য করছিলাম । উত্তরপ্রদেশের যোগীর প্রসঙ্গ তুলে তিনি বলেন ক্ষমতায় আসার পরে সাড়ে চারশ জনকে এনকাউন্টার করে হত্যা করা হয়েছে।  বাংলায় ক্ষমতা আসলে আমরাও এনকাউন্টার করবো।  বলেন দিলীপ ঘোষ ।  এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের আটক করেছে। 

No comments