Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ফের ‘বাহুবলী’ ! অভিনয় করছেন কারা ?

বলিউডের সমস্ত ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে রাজ করেছিল এস এস রাজামৌলির ‘বাহুবলী’। সেই দক্ষিণী ছবির বক্স অফিস কালেকশনের সঙ্গে এখনও কোনও ছবি টেক্কা দিতে পারেনি। এ বার সেই ছবিই কি বলিউডের তারকাদের নিয়ে তৈরি হবে? ‘কফি উইথ কর্ণ’-এ এই ন…


বলিউডের সমস্ত ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে রাজ করেছিল এস এস রাজামৌলির ‘বাহুবলী’। সেই দক্ষিণী ছবির বক্স অফিস কালেকশনের সঙ্গে এখনও কোনও ছবি টেক্কা দিতে পারেনি। এ বার সেই ছবিই কি বলিউডের তারকাদের নিয়ে তৈরি হবে? ‘কফি উইথ কর্ণ’-এ এই নিয়ে চলল জোর জল্পনা।
কর্ণ জোহরের এই চ্যাট শোয়ে ‘বাহুবলী’-র পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে আসেন প্রকাশ ও রাণা ডগ্গুবতি। শো-এর র‌্যাপিড ফায়ার রাউন্ডে কর্ণ জোহর পরিচালককে জিজ্ঞাসা করেন, ‘বাহুবলী’, ‘বল্লালদেব’ ও ‘দেবসেনা’ চরিত্রে বলিউড থেকে কাদের কাস্ট করবেন।
‘দেবসেনা’
উত্তরে পরিচালক জানিয়ে দেন, প্রভাস ও রাণা ডগ্গুবতির জায়গায় অন্য কারোকে তিনি ভাবতে পারেন না। কিন্তু দেবসেনার চরিত্রে রাজামৌলির পছন্দ দীপিকা পাডুকোনকে।
শুধু এস এস রাজামৌলিই নয়। প্রভাস ও রাণা ডগ্গুবতির মতেও, দীপিকা পাডুকোনকেই দেবসেনার জন্য যথাযথ। তবে ‘বাহুবলী’ ও ‘বল্লালদেব’-এর চরিত্রে নিজেদের ছাড়া আর কারোকে কল্পনা করতে পারেন না রাণা ও প্রভাস।

No comments