Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রতিদিন সরকার কে কোর্টে গিয়ে বলতে হচ্ছে বিজেপির এত লোক এত মানুষ তা সামাল দেওয়ার মত লোক নেই

রথযাত্রা জন‍্য বিজেপি প্রস্তুত আজ কোর্ট রায় দিলে কাল হবে রথযাত্রা ।আলিপুরদুয়ারে এসে একথা বললেন বিজেপি নেত্রি রুপা গাঙ্গুলি । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আলিপুরদুয়ার বিজেপি আইন অমান্য কর্মসূচি ছিল । আজ দুপুরে আলিপুরদুয়ার বি এ…





রথযাত্রা জন‍্য বিজেপি প্রস্তুত আজ কোর্ট রায় দিলে কাল হবে রথযাত্রা ।আলিপুরদুয়ারে এসে একথা বললেন বিজেপি নেত্রি রুপা গাঙ্গুলি । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আলিপুরদুয়ার বিজেপি আইন অমান্য কর্মসূচি ছিল । আজ দুপুরে আলিপুরদুয়ার বি এম ক্লাব ময়দান থেকে বিজেপি পদযাত্রা শুরুতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি । মিছিলে প্রায় দশ হাজার মত বিজেপি কর্মী সমর্থক ছিল ।


 মিছিল টি আলিপুরদুয়ার চৌপথি হয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন‍্যা সামনে এসে শেষ হয় । রথ যাত্রা প্রসঙ্গে বলেন আজকে রায় দিলে কাল থেকে যাত্রা শুরু হবে। আমাদের কর্মসূচি সব তৈরি আছে । সিঙ্গেল বেঞ্চ রথযাত্রা অনুমতি দিয়েছিল কিন্ত আজ আবার ডিভিশন বেঞ্চ রথযাত্রা স্থগিতাদেশ দিল । এই প্রসঙ্গে রুপা গাঙ্গুলি বলেন হাইকোর্ট যা রায় দেবে তা আমরা মেনে দেব । রুপা গাঙ্গুলি বলেন রথযাত্রা নিয়ে দিদি ঘোরাচ্ছে ঘুরাক কিন্ত প্রতিদিন সরকার কে কোর্টে গিয়ে বলতে হচ্ছে বিজেপির এত লোক এত মানুষ তা সামাল দেওয়ার মত লোক নেই । তাই পুলিশ মন্ত্রী কে ইস্তাফা দাবী তুলছি ।

No comments