রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের জন্য যে সব জনকল্যান মূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম উৎসর্গ প্রকল্প। এই কলল্পের মাধ্যমে প্রশানিক কর্মকর্তারা রক্তদান শিবিরের মধ্যদিয়ে মানুষের সেবায় এগিয়ে আচ্ছে। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের রক্ত দিয়ে সুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন সুরজিত কুমার দে,থানার আইসি বিচিত্র বিকাশ রায়,বিডিও প্রসুন্য কুমার ধারা,ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা,বি এল আর ও বিদ্যুৎ কুমার মাঝি,জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা সহ আরো বিশিষ্ট জনেরা। এদিন থানার আই সি সমেত বিভিন্ন পুলিশ কর্মি ও সিভিক ভলেন্টিয়ার সমেত শতাধিক রক্ত দান করা হয় জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের শূন্যতা মেটাবার জন্য।
এদিন পুলিশ সুপার সুমিত কুমার জানান, সাধারন মানুষদের পাশে দারাতে জেলার প্রতিটি থানায় রক্তদান শিবিরে আয়োজন করা হচ্ছে। সেই মতে আজ কালিয়াগঞ্জ থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিনের রক্তদান শিবিরে শতাধিক রক্তের ইউনিট দেওয়া হয় জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাবার জন্য।

No comments