Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

তৃনমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু এক তৃনমূল কর্মীর

জায়গা দখলকে কেন্দ্র করে তৃনমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক তৃনমূল কর্মীর, ঘটনায় গুরুতর আহত আরো জনা দশেক দলীয় কর্মী। শনিবার সকালে মুর্শিদাবাদে ভরতপুর থানার সিজগ্রামের ঘটনা। সূত্রের খবর- ওই এলাকায় দীর্ঘ দিন একটি জমি দখল করা…




জায়গা দখলকে কেন্দ্র করে তৃনমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক তৃনমূল কর্মীর, ঘটনায় গুরুতর আহত আরো জনা দশেক দলীয় কর্মী। শনিবার সকালে মুর্শিদাবাদে ভরতপুর থানার সিজগ্রামের ঘটনা। সূত্রের খবর- ওই এলাকায় দীর্ঘ দিন একটি জমি দখল করাকে কেন্দ্র করে বিবাদ চলছিল তৃনমূলের দুই গোষ্ঠীর। এদিন সকালে বিবাদ চরম আকার ধারণ করলে সংঘর্ষ বাধে দুই দলের। চলে ব্যাপক হারে বোমাবাজি ও গুলি বিনিময়। বিরোধী দল আশ্রিত দুষ্কৃতির হাতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় সালেক সেখ নামে এক তৃনমূল কর্মীর। সংঘর্ষে আহত হয় আরো জনা দশেক তৃনমূল কর্মী। আহতরা বর্তমানে চিকিৎসাধীন ভরতপুর গ্রামীণ হাসপাতাল ও কান্দি মহকুমা হাসপাতালে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

No comments