Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

নেশা মুক্তি কেন্দ্রে হঠাৎ মৃত্যু, ধোঁয়াশা মৃত্যুর কারণ নিয়ে

৭ দিন আগে আমডাঙা থানার গাদামারা এলাকায় ঐকতান নামের একটি নেশামুক্ত কেন্দ্রে ভর্তি করা হয় দেগঙ্গা থানার বাগজোলা কলসুর এলাকার বাসিন্দা নির্মল বিশ্বাসকে। ভর্তির পর প্রতিনিয়ত তার বাড়ি থেকে নেশা মুক্তকেন্দ্রে ফোন করে নির্মলের খবর ন…




৭ দিন আগে আমডাঙা থানার গাদামারা এলাকায় ঐকতান নামের একটি নেশামুক্ত কেন্দ্রে ভর্তি করা হয় দেগঙ্গা থানার বাগজোলা কলসুর এলাকার বাসিন্দা নির্মল বিশ্বাসকে। ভর্তির পর প্রতিনিয়ত তার বাড়ি থেকে নেশা মুক্তকেন্দ্রে ফোন করে নির্মলের খবর নেওয়া হতো। সেখান থেকে তাদের জানানো হত নির্মল আগের থেকে এখন অনেকটা সুস্থ। পরিবারের লোক নির্মল এর সঙ্গে কথা বলতে চাইলে কথা বলাতে রাজি হতো না  সেন্টার কর্তৃপক্ষ। শনিবার বিকাল  পাঁচটা নাগাদ হটাৎ নেশামুক্ত কেন্দ্রে থেকে নির্মলের বাড়িতে ফোন করে খবর দেয় নির্মল অসুস্থ তাকে অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নির্মলের পরিবারের লোক জন। অভিযোগ হাসপাতালে এসে তারা নির্মল কোথায় জানতে চাইলে তাদের বলা হয় নির্মল মারা গেছে। সে হাসপাতালে মধ্যে রয়েছে। এখন তাকে দেখা যাবে না। কিছু সময় পরে বাড়ির লোক হাসপাতালের বাইরে একটি গাড়িতে নির্মলের দেহ দেখতে পায়। তখন তারা তাদের কাছে জানতে চাইলে নির্মল গাড়িতে কি করে এসেছে। তারা তখন জানায় নির্মল কে হাসপাতালে ভর্তি করা হয়নি। নির্মলের পরিবারের অভিযোগ, নির্মলের স্বাভাবিক ভাবে মৃত্যু হয়নি তার মৃত্যুর পেছনে বড় কোনো রহসহ্য রয়েছে। এদিন রাতে তারা আমডাঙ্গা থানায়  নেশামুক্ত কেন্দ্রের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ I

No comments