Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ইটভাটার ইট পরে তিন শ্রমিকের মৃত্যু।

প্রেসকার্ড,নদীয়া:  ইট ভাটায় কাজ করার সময় ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন জন শ্রমিকের।মৃত তিন শ্রমিকের নাম ইব্রাহিম খাদিম (30),বাবু শেখ(31) ও মসিবুর শেখ (32)।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার পানীঘাটায়।সূত্রের …

প্রেসকার্ড,নদীয়া:  ইট ভাটায় কাজ করার সময় ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন জন শ্রমিকের।মৃত তিন শ্রমিকের নাম ইব্রাহিম খাদিম (30),বাবু শেখ(31) ও মসিবুর শেখ (32)।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার পানীঘাটায়।সূত্রের খবর,কালীগঞ্জ থানার দেবগ্রামের পানীঘাটায় মন নামের একটি ইট ভাটায় প্রত্যেকদিননের মতন মঙ্গলবার সকালেও ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকেরা।অভিযোগ,সেই সময় হঠাৎই ইটভাটায় মজুত করে রাখা একটি ইটের পাঁচিল ওই শ্রমিকদের গায়ের উপর পড়ে যায়।ঘটনায় ইটের পাঁচিল চাপা পড়েন প্রায় 10 জন শ্রমিক।পরে ইটের স্তূপ সরিয়ে ওই আহত শ্রমিকদের স্থানীয় দেবগ্রাম গ্রামীন হাসপাতালে  নিয়েগেলে চিকিৎসক তাদের মধ্যে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় বাকি আহতদের বর্তমানে চিকিৎসা চলছে।মৃত তিন শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে  দেবগ্রাম ফাঁড়ির পুলিশ।কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ।
ইব্রাহিম এর বাড়ী কালীগঞ্জ থানার রাধকান্তপুর গ্রামে ও বাকিদের বাড়ি বড় চাঁদঘর এলাকায়। এই ইট ভাটায় মোট ১২ জন শ্রমিক এদিন সকালে ইট সাজাবার কাজ করছিলেন।

No comments