প্রেসকার্ড,কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্পকে আরো বেশি করে মানুষকে সচেতন করার জন্য অভিনব পদ্ধতি গ্রহণ করলো কোচবিহার জেলা পুলিশ। আজ পুলিশ লাইন চৌপতি পুলিশ সুপার ভোলানাথ পান্ডে ও ডিএস পি ট্রাফিক চন্দন দাস এর নেতৃত্বে একটি টিম করা হয়। এই টিম হেলমেট বিহীন বাইক আহতদের ১০০ টাকা করে ফাইন করে তার সাথে সাথে তাদেরকে একটি করে হেলমেট দেন ।
এই বিষয়ে পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান বাইক আরোহীদের আরো বেশি সুরক্ষার জন্য ফাইন এর পাশে পাশে তাদেরকে হেলমেট দেওয়া হবে তারা যেন বাড়ি থেকে তাদের হেলমেটটি নিয়ে এসে আবার এই হেলমেটটি ফেরত দেয় এবং কেউ যদি হেলমেট কিনতে চায় দোকান অব্দি এই হেমলেট পড়ে যাবে কারণ রাস্তায় যেনো তার কোন দুর্ঘটনা না হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া।

No comments