Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

নুতন বর্ষে জানুয়ারি মাসে খুলতে চলেছে ডুয়ার্স এর মধূ চা বাগান

প্রেসকার্ড,আলিপুরদুয়ার:আগামী নুতন বর্ষে জানুয়ারি মাসে  খুলতে চলেছে ডুয়ার্স এর মধূ চা বাগান খুশি চা বাগানের শ্রমিকরা । বাম আমলে ডুয়ার্স এর অনেক বাগান বন্ধ ছিল বহু বছর ধরে রাজ‍্যে নুতন সরকার আসার পর এক এক করে ডুয়ার্স বন্ধ বাগান গু…

প্রেসকার্ড,আলিপুরদুয়ার:আগামী নুতন বর্ষে জানুয়ারি মাসে  খুলতে চলেছে ডুয়ার্স এর মধূ চা বাগান খুশি চা বাগানের শ্রমিকরা । বাম আমলে ডুয়ার্স এর অনেক বাগান বন্ধ ছিল বহু বছর ধরে রাজ‍্যে নুতন সরকার আসার পর এক এক করে ডুয়ার্স বন্ধ বাগান গুলো খুলতে উদ‍্যোগ নেয় সরকার । এমনকি গত বিধানসভা নির্বাচন আগে ডুয়ার্স এর মাদারিহাট এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে ডানকন্স গ্ৰুপের বাগান গুলো অধিগ্ৰহণ করবে কেন্দ্র কিন্ত তারপর কিছুই হয়নি । পড়ে রাজ‍্যসরকার ডানকন্স এর বাগান গুলো খুলতে উদ‍্যোগ নেয় খুলে যায় বীরপাড়া, ধুমসিপাড়া, হাণ্টাপাড়া চা বাগান । মধু চা বাগান 2014 সেপ্টম্বর থেকে বন্ধ রাজ‍্যসরকার মধু চা বাগানের এক হাজার শ্রমিকদের 1500টাকা করে প্রতিমাসে বর্তমানে অনুদান দিচ্ছে । কয়েকমাস আগে মধু  বাগান টি অধিগ্ৰহণ ক‍রে রাজ‍্যসরকার । এবং বাগান টি খুলতে উদ‍্যোগ গ্ৰহণ করে । আলিপুরদুয়ার জেলাশাসক নিখিল নির্মল জানান যে মধু চা বাগান নিয়ে টেণ্ডার হয়ে গিয়েছে এবং 15 জানুয়ারি মধ‍্যে খোলার সম্ভবনা আছে ।  তরাই ডুয়ার্স ডেভলোপমেণ্ট অথরিটি চেয়ারম্যান মোহন শর্মা জানান বাগান খোলা নিয়ে টেণ্ডার হয়ে গিয়েছে 15 জানুয়ারি ভিতর আশা করি বাগান খুলে যাবে

No comments