প্রেসকার্ড,আলিপুরদুয়ার:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুমাারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি পালিত হল কামাখ্যাগুড়িতে। কামাখ্যাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কামাখ্যাগুড়ির হরিবাড়িতে আয়োজিত ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দস সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে সহ বিশিষ্ট জনেরা। এদিন বিভিন্ন সরকারী বিভাগের স্টল বসে। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি শুনে নেন সরকারী আধিকারিকরা। সেই সঙ্গে সমস্যা গুলি সমাধানেরও আশ্বাস দেওয়া হয়। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছেছে। মানুষের সমস্যা গুলি শুনে সেগুলো সমাধানের লক্ষ্যে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছে। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments