Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ইলেক্ট্রিকের তার ছিঁড়ে মুরগি পোল্ট্রির ফার্মে আগুন

প্রেসকার্ড,মুর্শিদাবাদ:ইলেক্ট্রিকের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো মুর্শিদাবাদের দৌলতাবাদে। রবিবার ভোররাতে এই অগ্নিকান্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি মুরগি পোল্ট্রি ফার্ম। জানা গিয়েছে- দৌলতাবাদের দেবীপুর গ্রামের…

প্রেসকার্ড,মুর্শিদাবাদ:ইলেক্ট্রিকের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো মুর্শিদাবাদের দৌলতাবাদে। রবিবার ভোররাতে এই অগ্নিকান্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি মুরগি পোল্ট্রি ফার্ম। জানা গিয়েছে- দৌলতাবাদের দেবীপুর গ্রামের একটি পোল্ট্রি ফার্মের পাশেই বহুদিন ধরে বেহাল দশায় পড়েছিল এগারো হাজার ভোল্টের ইলেক্ট্রিক পোল। আর সেইখান থেকেই বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ফার্মের সমস্ত মুরগি, মুরগির খাবার ও আসবাবপত্র। এরপর দমকলে খবর দেওয়া হলে স্থানীয় ও দমকলবাহিনীর  তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেক্ট্রিক তারের এই দুরাবস্থার কথা বারবার বিদ্যুৎ অফিসে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ফার্ম মালিকের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান- ক্ষতিগ্রস্ত ওই ফার্মের মালিক।

No comments