Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মুখ্যমন্ত্রীর মুখে কালি !

প্রেসকার্ড,দুর্গাপুর,২১ ডিসেম্বরঃ-- ডেপুটেশন থেকে মুখ্যমন্ত্রীর ছবি কালি লাগানোর অভিযোগ উঠল বিজেপিকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দার ঝড় উঠল রাজনৈতিক মহলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ডিসিপি অফিসের সামনে।
 ঘ…




 প্রেসকার্ড,দুর্গাপুর,২১ ডিসেম্বরঃ-- ডেপুটেশন থেকে মুখ্যমন্ত্রীর ছবি কালি লাগানোর অভিযোগ উঠল বিজেপিকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দার ঝড় উঠল রাজনৈতিক মহলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ডিসিপি অফিসের সামনে।
 ঘটনায় জানা গেছে, শুক্রবার কাঁকসায় দলিয়কর্মী খুনের প্রতিবাদে ডিসিপি অফিসে ঘেরাও অভিযান ছিল। এদিনে দুর্গাপুর ডিএসপি গেষ্ট হাউস থেকে বিজেপিকর্মীরা মিছিল করে ডিসিপি অফিসে যায়। কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারিক্যাডের পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তায় মোড়া ছিল। ডিসিপি অফিসে ঢোকার মুখে বিজেপিকর্মীদের আটকে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইসময় উত্তেজিত বিজপির কয়েকজনকর্মী ডিসিপি অফিসের গেটের সামনে থাকা সতর্কীকরন বোর্ডে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখিয়ে দেয়। ওই ঘটনার খবর চাউর হতেই নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান," দেশের প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রী হিসাবে সেরা ঘোষনা করছেন। আর সেই প্রধানমন্ত্রীর দলেরকর্মীরা এধরনের কাজ করতে পারে বলে ধারনা ছিল না। তীব্র নিন্দা করছি। বিজেপি বাংলায় গনতন্ত্র বাঁচানোর নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।" যদিও বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই জানান," ভিড়ের মধ্যে তৃণমূল থেকে আসা কয়েকজন ছেলে এধরনের ঘৃণ্য কাজটি করে বিজেপিকে কালিমালিপ্ত করেছে। এটা বিজেপির সংস্কৃতি নয়। তীব্র নিন্দা করছি।" যদিও ডিসি অভিষেক মোদী জানান," ঘটনার ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে দেখা হচ্ছে।"

No comments