Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ফ্লাই ওভারে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

প্রেসকার্ড,বারাকপুরঃ- বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া ফ্লাই ওভার ব্রিজের উপর। পুলিশ জানিয়েছে মৃত বাইক আরোহীর নাম সৈকত ঘোষ(২৮)। তাঁর বাড়ি বরানগরের টবিন রোডে। জান…

প্রেসকার্ড,বারাকপুরঃ- বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া ফ্লাই ওভার ব্রিজের উপর। পুলিশ জানিয়েছে মৃত বাইক আরোহীর নাম সৈকত ঘোষ(২৮)। তাঁর বাড়ি বরানগরের টবিন রোডে। জানা গেছে,শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ওই যুবক বাইক চালিয়ে বিরাটির দিক থেকে বেলঘড়িয়ার দিকে আসছিল। ব্রিজের ওপর পেছন দিক থেকে একটি দ্রুত গতিতে আসা গাড়ি তার বাইকে ধাক্কা মারে। বাইক থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে ওই যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও ঘাতক গাড়ি ও চালক পলাতক। বেলঘড়িয়া থানার পুলিশ ঘাতক গাড়িটি খোঁজ চালাচ্ছে।

No comments