প্রেসকার্ড,মুর্শিদাবাদ:সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদে জলঙ্গী থানার মাহাতাব কলোনি এলাকার ঘটনা। ধৃত আনিসুর মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 1টি9m.m, 1টি 7.65m.m পিস্তল, 1টি ছয় রাউন্ড পিস্তল, 2টি দেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। ধৃত ব্যক্তিকে লালবাগ মহকুমা আদালতের স্পেশাল কোর্টে তোলা হয় রবিবার। সঠিক কী কারণে এত গুলো আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল বাড়িতে- বিষয়টি খতিয়ে দেখছে জলঙ্গী থানার পুলিশ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments