প্রেসকার্ড,কোচবিহার, -কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো শনিবার। এদিন স্থানীয় পুলিশ লাইন মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। নীল- সাদা বেলুন আকাশে উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে এদিন বলেন, পুলিশকর্মীরা সারা বছর দায়বদ্ধতা নিয়ে তাদের কর্তব্যে অবিচল থাকেন। তাই তাদের শরীর সুস্থ রাখাটাও অত্যন্ত জরুরী। শরীর সুস্থ থাকলেই সুস্থ থাকে মস্তিষ্ক এবং এই সুস্থ শরীর ও সুস্থ মস্তিষ্ক নিয়ে জেলার মানুষকে আরো ভালো পরিষেবা দিতে সক্ষম হন তারা। এর পাশাপাশি এটা জেলা পুলিশের একটি ঐতিহ্য ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্য একটি প্রশংসাযোগ্য প্রয়াস। এই ক্রীড়া প্রতিযোগিতা এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে বলে তিনি জানান।

No comments