ওদের বাড়ি ঘর থেকেও নেই। কেউ কেউ মনে করতে পারেন না নিজেদের পরিচয়। কেউ আবার মনে করতে চাননা নিজেদের ঠিকানা। সংসারে তাদের প্রয়োজন ফুরিয়েছে তাই তাদের ঠিকানা এখন ফুটপাত, স্টেশনের প্লাটফর্ম। রাতের কনকনে শীতের কামড়ে কুঁকড়ে থাকা শরীরগুলো অপেক্ষা করে গরম রৌদ্রের। এদের ভোটের অধিকার অন্ধকারে। তাই তাদের নিয়ে রাজনীতিকরা ভাবেননা। সরকার কাছে আসে না। এরাঁ বেঁচে আছে মানব সভ্যতার ডাস্টবিনের মত। বিভিন্ন স্টেশনে দিন কাটানো এমন অনেককে পাশ কাটিয়ে না দেখার ভান করে গরম কম্বলের মধ্যে ঢুকি গরম জল ভাত খেয়ে।
তবে একদল মানুষ আছেন যারা ভাবেন এইসব কুঁকড়ে থাকা অসহায় মানুষের কথা। একই গ্রহের ভিন্ন রকম মানুষের সংগঠন নবদিগন্ত।
সমাজের ভিন্ন স্তরের মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, দুবেলা দেয় না যখন খেতে, যাদের নেই থাকার বাসস্থান, এটো কাটা খেয়ে যাদের কাটছে দিন, দিনের পর দিন যাদের কাটছে ভিন্ন স্টেশনে, এদের যখন সাহায্য করার কেউ নেই তখন সাহায্যের হাত বাড়িয়ে অশোক নগরের ২০ সদস্যের স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত l চলার পথে সেই সব অসহায় মানুষদের জীর্ণদশা দেখে বিবেকের মাঝে দাগ কাটে নব দিগন্তের l পুজো ও বড়োদিনের মত আনন্দ উৎসবের দিনে পিছিয়ে পড়া মানুষদের মনে একটু আনন্দ দিতে নব দিগন্ত বনগাঁ স্টেশন থেকে অশোক নগর স্টেশন পর্যন্ত 100 জনকে শীতে কম্বল ও রাত্রে খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন l এই সংগঠনের সদস্যদের দাবি তারা সরকারি ভাবে কোনো আর্থিক সহযোগিতা পায়নি l তবুও তারা করছে। এবং আগামী দিনে আরও করবে l সর্বোপরি পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করাই তাদের মূল উদ্দেশ্য l

No comments