বড়দিনের রাতে নদীয়ার পৃথক দুই থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো নদীয়া জেলা পুলিশ।পুলিশ সূত্রে খবর,সোমবার রাতে নদীয়ার মুরুটিয়া থানার ভোগাইপুর মাঠ এলাকা থেকে দিরাজ মন্ডল নামের এক ব্যক্তিকে ও নদীয়ার চাপড়া থানার হাটরা পূর্ব পাড়া এলাকা থেকে বিলাল মন্ডল নামের এক ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ।ধৃত দুই জনের কাছ থেকেই একটি করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার ধৃতদের আদালতে তুলেছে পুলিশ।ধৃত ওই দুই ব্যক্তি নিজেদের কাছে কি কারণে আগ্নেয় অস্ত্র মজুত রেখে ছিল ও তারা সেগুলি কোথা থেকে সংগ্রহ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে মুরুটিয়া ও চাপড়া থানার পুলিশ।

No comments